1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস–২০২৫ খ্রি. যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে রঙিন বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। একই সময়ে উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, উপজেলা উন্নয়ন সহকারী মনজুর সামাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, শিক্ষক লুৎফর রহমান ও বিষ্ণুপদ ঘোষাল প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান অন্তরায়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট