1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে তিন বছরের শিশুর মৃত্যু সদরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সদরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু অনুমতি ছাড়াই পশুর হাট, লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা কোরবানির ঈদ ঘিরে চরভদ্রাসন সদর বাজারে জমে উঠেছে খাটিয়ার বাজার জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। চরভদ্রাসনে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার ঈদ সামনে, চরভদ্রাসন সদর বাজারের কামারশালায় দা-ছুরির টুংটাং ব্যস্ততা চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা

চরভদ্রান পদ্মা নদীতে তিন কিলোমিটার অবৈধ বাঁধ উচ্ছেদ, মৎস্য বিভাগের অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
ফরিদপুরের আকোটেরচর এলাকায় পদ্মা নদীতে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ অবৈধ আরাআরি বাঁধ উচ্ছেদ করেছে মৎস্য বিভাগ। মূলত সদরপুর উপজেলার অংশে হলেও চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা ও আকোটেরচর সীমান্ত এলাকাজুড়ে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। তার সঙ্গে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চরভদ্রাসন থানা পুলিশর একটি চৌকস দল উপস্থিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে নদীতে অবৈধভাবে আরাআরি বাঁধ নির্মাণ করে মাছ শিকার করছিলেন। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল এবং আশপাশের জেলেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। বিশেষ করে প্রজনন মৌসুমে এ ধরনের অবৈধ বাঁধ মাছের স্বাভাবিক বিচরণ ও বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করছিল।

অভিযানে সম্পূর্ণ বাঁধ অপসারণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, নদীতে অবৈধ মৎস্য শিকার ও বাঁধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মৎস্য বিভাগ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগের এ অভিযানে স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং টেকসই মৎস্য সম্পদ রক্ষায় এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট