চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারের পেছনের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
আটক মানিক মোল্যা উপজেলার বাসিন্দা আফছার মোল্যার ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর বাজারের পেছনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মানিক মোল্যাকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মানিক মোল্যাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।