1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

চরভদ্রাসনের দিনকাল প্রতিনিধিকে হুমকি

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির এক হাইব্রিড কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনকালের চরভদ্রাসন প্রতিনিধিকে হুমকি দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মো. কাঞ্চন গত ১৭ বছরে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সাথে রাজনীতি করতো। বি এন পির প্রোগ্রামে অংশ নিয়ে নিক্সন গ্রুপ এর কাছে  তথ্য সাপ্লাই করতো। ৫ আগষ্টের পর বিএনপির হাইব্রিড নেতা বনে যায় মো কাঞ্চন। ইতোমধ্যে যুবদলের কমিটিতে প্রবেশ করতে দোড়  ঝাঁপ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনকালের চরভদ্রাসন প্রতিনিধি মোস্তফা কামাল একটা পোস্ট দেন, কাঞ্চনের মতো ডাবল ফেছের লোক বিএনপি তে অনুপ্রবেশ করলে দল দীর্ঘ মেয়াদি ক্ষতির সম্মুখীন হবে। মুহূর্তে স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। এতে চরম ক্ষুদ্ধ হয় যুবদলের পদ প্রত্যাশী কাঞ্চন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই বাজে ভাষায় সাংবাদিক মোস্তফা কামাল কে হুমকি দেয় চব্বিশ ঘন্টার মধ্যে দেখে নেয়ার। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা বিএন পির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, যুবদলের সভাপতি মুজাফফর হোসেন জাফর, সেক্রেটারি ওয়াহাব মোল্লা, বি এন পির আহ্বায়ক কমিটির ভিপি বাদশা ও মঞ্জুরুল হক মৃধা কে জানানো হয়। আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করে এবং জানায়, আমি এই মুহূর্তে একটা কাজে ঢাকায় অবস্থান করছি। এলাকায় এসে বিষয়টি নিয়ে দলীয় সহকর্মীদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।Π
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট