1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে তিন বছরের শিশুর মৃত্যু সদরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সদরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু অনুমতি ছাড়াই পশুর হাট, লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা কোরবানির ঈদ ঘিরে চরভদ্রাসন সদর বাজারে জমে উঠেছে খাটিয়ার বাজার জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। চরভদ্রাসনে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার ঈদ সামনে, চরভদ্রাসন সদর বাজারের কামারশালায় দা-ছুরির টুংটাং ব্যস্ততা চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা

চরভদ্রাসনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

 

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

চরভদ্রাসন উপজেলা প্রতিনিধিঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খাঁ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান, যুব দলের সভাপতি জাফর হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন রবিউল ও আবু হানিফ সিদ্দিক, উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, একাডেমিক সুপারভাইজার ইয়াহিয়া মাহমুদ এবং আনসার ভিডিপি কর্মকর্তা সোনালী আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট