1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন–এর ১ম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ফরিদপুর:

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর শহরে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং শহরের বিভিন্ন স্থানে শতাধিক পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সংগঠনটি ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পথচলা শুরু করে। মাত্র এক বছরের ব্যবধানে মানবিক সেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে তারা বিনামূল্যে ৪১৫ ব্যাগ রক্ত মুমূর্ষু রোগীদের প্রদান করেছে। এছাড়াও পবিত্র রমজান মাসে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় ইফতার বিতরণ, ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, একাধিকবার বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ এবং পথশিশুদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া এক অজ্ঞাত ব্যক্তিকে গোসল করানো, নতুন পোশাক প্রদান, হাসপাতালে ভর্তি ও সেবাযত্নের ব্যবস্থাসহ মানবিক সহায়তার নজির স্থাপন করেছে সংগঠনটি। বছরজুড়ে ৫টি ফ্রি ব্লাড ক্যাম্পিং আয়োজন এবং এতিমখানা মাদ্রাসায় খাবার বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমও পরিচালিত হয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি বলেন, “শূন্য থেকে পথচলা শুরু করে আজ এই পর্যায়ে আসা সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ, পরিশ্রম ও সবার সমর্থন মিলিয়েই আমরা আজ এখানে পৌঁছেছি।”

পরিচালক জহুরুল ইসলাম বলেন, “নিশ্চয় মানবসেবা উত্তম কাজ। আসুন, আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসি এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। দেশ ও জাতির কল্যাণে কাজ করি। ভবিষ্যতেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো এবং আরও বেশি মানুষের জীবন বাঁচাতে চেষ্টা করবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুমন হোসেন, উপদেষ্টা শাহরিয়ার আহমেদ, সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার, সাংগঠনিক কার্যক্রম এস এম সালমান, অর্থ সম্পাদক শাহরিয়ার মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া শেখ মিম, কার্যকরী সদস্য আবুল হাসান ও মাহদিবা খান মেঘসহ অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, সবার সহযোগিতা ও সমর্থন ছাড়া এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হতো না এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট