1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

চরভদ্রাস থানার সাবেক অফিসার ইনচার্জ আব্দুল গাফফার আর নেই

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাস থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গাফফার আর নেই। আজ হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম আব্দুল গাফফার কর্মজীবনে নিষ্ঠা, সততা ও মানবিকতার জন্য সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি পেশাদারিত্ব ও ন্যায়নিষ্ঠার পরিচয় দিয়েছেন বলে সহকর্মীরা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে তার আন্তরিকতা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও তারা উল্লেখ করেন।

তিনি বাগমারা, রাজবাড়ী জেলা-এর কৃতি সন্তান। তার মৃত্যুতে পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট