1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বিজয়ী

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুর-৪ আসনের নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি মোট ১ লাখ ২২ হাজার ৪৮০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা ছরোয়্যার হুসাইন পেয়েছেন ৭১ হাজার ১৫৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫১ হাজার ৩২৩।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উদযাপন করেন।

বিজয়ী প্রার্থী শহিদুল ইসলাম বাবুল তার প্রতিক্রিয়ায় বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি এলাকায় উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেবেন। তিনি সকল ভোটারকে ধন্যবাদ জানান এবং নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফরিদপুর-৪ আসনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট