1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

চরভদ্রাসনে তিনটি অবৈধ ইলিশের বাঁধ উচ্ছেদ, ৩০ কেজি জাটকা উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দোহার সদরপুর সীমানা এলাকায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইলিশের বাঁধ উচ্ছেদ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে প্রায় ৩ দশমিক ৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এসব বাঁধ অপসারণ করা হয়।

অভিযান চলাকালে বাঁধ থেকে মোট ৩০ কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকা মাছের মধ্যে হাজিডাঙ্গি মাদ্রাসায় ২০ কেজি এবং বদুল্লাহ মাতুব্বরডাঙ্গী মাদ্রাসায় ১০ কেজি মাছ বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। এ সময় উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বাঁধ অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন রক্ষায় মৎস্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট