বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) চরভদ্রাসন উপজেলা বিএনপি কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক জীবন ও দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।