1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬: চরভদ্রাসনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের চূড়ান্ত তালিকা প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় “ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬” কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার পদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, চরভদ্রাসন থেকে প্রকাশিত স্মারক নং- ৪১.০১.২৯২১.০০০.০৭.০০১.২৬.১৪৭, তারিখ ০৭ আগস্ট ২০২৬-এর এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষা এবং ৩ ও ৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার (Household Database) তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী জরিপ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সুপারিশকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত আদেশ অনুযায়ী, নির্বাচিতদের মনোনয়ন সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। তাদের সকল কার্যক্রম ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার (Household Database) তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬ অনুযায়ী পরিচালিত হবে।

এছাড়া, কর্তৃপক্ষ প্রয়োজনবোধে কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো সময় মনোনয়ন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং এ বিষয়ে নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

এ আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি মো. জুলহাস হোসেন সৌরভ স্বাক্ষর করেন। অপরদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সদস্য সচিব মো. জাহিদ তালুকদার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরসমূহে অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করেন।

উল্লেখ্য, প্রকাশিত স্মারকের অনুলিপি মাননীয় সংসদ সদস্য (ফরিদপুর-৪), জেলা প্রশাসক, ফরিদপুর, উপপরিচালক (জেলা সমাজসেবা কার্যালয়), উপজেলা নির্বাহী কর্মকর্তা, চরভদ্রাসন এবং সংশ্লিষ্ট অফিসে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট