1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সদরপুরে জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ, গণধর্ষণের অভিযোগ; দুই যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালার গ্রিল ভেঙে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই যুবককে মোটরসাইকেলসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১ আগস্ট) সদরপুর থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার স্থানীয়রা অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামে।

ভুক্তভোগীর চাচা আবু তালেব অভিযোগ করেন, কিশোরীর মা তার দাদির চোখের চিকিৎসার জন্য ফরিদপুরের একটি হাসপাতালে অবস্থান করছিলেন। ওই সময় বাড়িতে কিশোরী, তার এক বোন ও ছোট ভাই ছিল। রাতের দিকে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। তারা দরজা খুলতে চাপ দিলেও ভেতর থেকে সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

তিনি আরও জানান, স্বজন ও প্রতিবেশীরা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে কিশোরীকে মোটরসাইকেলে করে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে বাড়ির উঠানে ফেলে রেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করে। পরে তাদের গণপিটুনি দিয়ে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শাশুড়ির অপারেশনের কারণে আমি হাসপাতালে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে মেয়ের এমন অবস্থা দেখে আমি ভেঙে পড়েছি। আমার মেয়েকে যারা নির্যাতন করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।”

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর হাতে আটক দুই যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট