1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

চরভদ্রাসনে মোবাইল কোর্ট: ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা, জব্দকৃত পণ্য ধ্বংস

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভেজাল, মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, যা পরে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরফরিদপুর জেলা প্রশাসনজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফরিদপুর-এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

মোবাইল কোর্টে মারকাযুন নূর ইসলামিক স্টোর-এ মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া তরুণ মিষ্টান্ন ভাণ্ডার-এ মোড়কবিহীন দই ও মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার-এ ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আধুনিক ফার্মা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে, চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এর ইন্টারনাল ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা। এ সময় বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট