1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সদরপুরে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

সদরপুর উপজেলায় আকটের চর ইউনিয়নে ষাটঘর গুচ্ছগ্রামের মাদকের আকড়া শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর, সদরপুর
থানা পুলিশ অভিযান চালিয়ে গত শনিবার ও রবিবার দুই মাদক সম্রাট কে গ্রেফতার করা হয়।

রবিবার আকোটের চর ইউনিয়নের নিশাত খালাসি নামের এক ব্যক্তিকে সদরপুর উপজেলার মটুকচর এলাকায় একটি চায়ের
দোকান রাত ৮ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিশাত  খালাসী  অনেকদিন সৌদি আরবে থাকতেন তিনি ওখানে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে থানা পুলিশ  জানায়।
অভিযান কালে সদরপুর উপজেলার মটুকচর এলাকার একটি চায়ের দোকান থেকে নিশাত খালাসী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিশাত  খালাসী আকটের চর  ইউনিয়নের আব্বাস খালাসীর  পুত্র। তল্লাশির সময় বিষাদ খালাসীর কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গত শনিবার বিকাল ৫ ঘটিকার সময় আকটের চর ইউনিয়নের একটি চায়ের দোকান থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তখন আসামীর কাছ থেকে ২১ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জাকির হোসেন পিতা মৃত আব্দুল প্রামানিক আকোটের চর ইউনিয়ন।

এ ঘটনায় সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট