1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

চরভদ্রাসনে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ শ্রমিক অচেতন, ফায়ার সার্ভিসের উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে অচেতন হয়ে পড়েছেন চার শ্রমিক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন।

রবিবার উপজেলার একটি সুপারি বাগানের ভেতরে অবস্থিত চুন্নু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মুর্তজা ফকির জানান, রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে শ্রমিক দিদার ফকির (৪৫), পিতা- খলিল ফকির, সাং- এমকে ডাঙ্গী; কাজল শেখ, পিতা- ইছাহাক শেখ; ফরহাদ নস্কর (২৫), পিতা- ইকলাছ নস্কর এবং বাইরের আরও এক দিনমজুর একটি সেপটিক ট্যাংকে নামেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই আশঙ্কামুক্ত আছেন।

স্থানীয়দের প্রতি সেপটিক ট্যাংক বা কূপের মতো বদ্ধ স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া প্রবেশ না করার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট