1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সদরপুরে ১৩ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর গ্রামের মীম আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে মীম আক্তার তালমার মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় মীমের পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নিখোঁজ স্কুলছাত্রী মীম আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট