1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Play at Reddice Play Casino Online for USA Players সদরপুরে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার চরভদ্রাসনে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড চরভদ্রাসনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা নবাগত ওসির চরভদ্রাসনে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ৪ শ্রমিক অচেতন, ফায়ার সার্ভিসের উদ্ধার চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন, ১১ হাজার ৬১০ শিশুকে ক্যাপসুল খাওয়ানো সদরপুরে ১৩ বছরের স্কুলছাত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি সদরপুরে গুচ্ছগ্রামের ৬০ পরিত্যক্ত ঘর এখন মাদকসেবী-কারবারিদের অভয়ারণ্য, এলাকাবাসীর আতঙ্ক সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে জামাই গ্রেপ্তার চরভদ্রাসন গোপালপুর ঘাটে বালুমহলে মোবাইল কোর্টের অভিযান

সদরপুরে গুচ্ছগ্রামের ৬০ পরিত্যক্ত ঘর এখন মাদকসেবী-কারবারিদের অভয়ারণ্য, এলাকাবাসীর আতঙ্ক

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর গুচ্ছগ্রামের প্রায় ৬০টি পরিত্যক্ত ঘর এখন মাদকসেবী ও মাদক কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এসব ঘরে বসে ইয়াবা ও গাঁজার আসর। গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও কেনাবেচা। প্রভাবশালী মাদক কারবারিদের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আকোটের চর গুচ্ছগ্রামে মোট ১৬০টি ঘর রয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি ঘরে পরিবার বসবাস করলেও দীর্ঘদিন ধরে প্রায় ৬০টি ঘর পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যথাযথ তদারকির অভাবে এসব ঘর এখন মাদকসেবী ও মাদক কারবারিদের নিয়মিত আড্ডাখানায় পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মাদকসেবীরা পরিত্যক্ত ঘরগুলোতে জড়ো হয়। শুধু স্থলপথ নয়, পদ্মা নদীর বিভিন্ন চর এলাকা থেকেও নৌকাযোগে অনেকের যাতায়াত রয়েছে। নদী-সংলগ্ন হওয়ায় নদীপথ ব্যবহার করে সহজেই মাদক আনা-নেওয়া করা হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের ধারণা, ঢাকা জেলার দোহারসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও নদীপথে মাদক এই অঞ্চলে পৌঁছাচ্ছে।

স্থানীয়রা জানান, এসব আসরে সবচেয়ে বেশি ইয়াবা ও গাঁজা সেবন করা হয়। এর ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বেকার যুবকদের একটি অংশ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। পাশাপাশি মাদককে কেন্দ্র করে এলাকায় চুরি, ডাকাতি, মারামারি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গুচ্ছগ্রামের বাসিন্দা ইচাহাক শেখ বলেন, “সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে পরিত্যক্ত ঘরগুলোতে মাদক সেবন করে। কিছুক্ষণ পর আবার চলে যায়। নিরাপত্তার কারণে গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই দিকে যেতে ভয় পায়।”

স্থানীয় বাসিন্দা কুলছুম বেগম বলেন, “সন্ধ্যা হলেই এলাকায় আতঙ্ক বিরাজ করে। ছেলে-মেয়েদের বাইরে যেতে দিই না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে এই মাদকের আসর বন্ধ করুক।”

আকোটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, “গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরগুলো মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। বিষয়টি আমি মাসিক আইনশৃঙ্খলা সভায় একাধিকবার তুলে ধরেছি। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।”

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “এ ধরনের অভিযোগ পেলে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় পুলিশি টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।”

স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ঘরগুলো দ্রুত পুনর্বাসন, অপসারণ অথবা কার্যকর নজরদারির আওতায় আনা হলে মাদকের এই অভয়াশ্রম ভেঙে দেওয়া সম্ভব হবে। তারা জনস্বার্থে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট