1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ে জামাই গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ফরিদপুরের সদরপুর উপজেলায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে এক মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৪২) নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এ সময় তার একমাত্র মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর (২৫) ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযুক্ত বিপ্লব মাতুব্বরকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃদ্রঃ এটি অভিযোগভিত্তিক সংবাদ। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট