1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

লোডশেডিংয়ে বিপর্যস্ত চরভদ্রাসন উপজেলার জনজীবন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে সদরপুর, চরভদ্রাসন ও খলিল মন্ডলের হাট অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে অনিয়মিত লোডশেডিং দেখা দিচ্ছে। ফলে গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে।

এদিকে এলাকাবাসীর দাবি, ব্যবস্থার আওতায় কিছু এলাকাকে যুক্ত করায় লোড বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যার প্রভাব মূলত এই অঞ্চলের ওপরই পড়ছে। এতে করে অন্য এলাকার চাহিদা পূরণে স্থানীয় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

একজন ভুক্তভোগী বলেন, “এলাকায় এমনিতেই বিদ্যুৎ সমস্যা ছিল, এখন লোডশেডিং আরও বেড়ে গেছে। পড়াশোনা, ব্যবসা—সবকিছুই ব্যাহত হচ্ছে।”

অন্যদিকে সচেতন মহল মনে করছেন, চারটি সাব-স্টেশনের জন্য মাত্র একটি ৩৩ কেভি গ্রিড থাকায় পুরো অঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আলোচিত গজারিয়া গ্রিড ও ভাঙ্গার প্রস্তাবিত গ্রিড দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে লোডশেডিং নিয়ন্ত্রণ ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট