1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

চরভদ্রাসনে হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় দুটি মামলা দায়ের করা হয়। অভিযানে ফল ব্যবসায়ী মিহিরকে ১০ হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী মজিবরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলা বাজার, মৌলভীর চর বাজার ও হাজীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অসঙ্গতি রয়েছে। এ কারণে বাজার মনিটরিং ও নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে নিম্ন আয়ের মানুষ, বিভিন্ন পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল-প্রতারণা রোধে নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট