1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ভেকুর ৬টি ব্যাটারি জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাসন (ফরিদপুর):

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩টি ভেকুরের ৬টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

জানা গেছে, গত ১৫ জুন সারাদিন অভিযান পরিচালনার পর রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা। অভিযানে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩টি ভেকুরের ৬টি ব্যাটারি জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর ঘাটের দুই পাশে কয়েকদিন ধরে রাতের আঁধারে প্রতিযোগিতামূলকভাবে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে অন্যান্য ভেকুরের চালকরা দ্রুত ব্যাটারি খুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অং মাচিংমারমা বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশ রক্ষা এবং নদীভাঙন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট