1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

চরভদ্রাসনে পারভেজ হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পারভেজ ইসলাম নামে এক যুবকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টিলারচর এলাকার জাকেরের সূরা নামক স্থানে পারভেজ ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহত পারভেজ ইসলামের পিতা, হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাংবাদিক আবুল কালাম, চরভদ্রাসন থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ জুন রুজু করা হয়, যার নম্বর ৯/২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ ধারাসহ প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৪ জুন রাতে চরভদ্রাসন থানা পুলিশ উপজেলার টিলারচর এলাকায় অভিযান চালিয়ে কালাম প্রামানিকের ছেলে মোহাম্মদ প্রামানিক (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন পারভেজ ইসলাম ওই এলাকায় পৌঁছালে আসিফ প্রামাণিক, মেহেদী, মোহাম্মদ প্রামানিক, ফাহিমসহ আরও কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। পারভেজ ইসলাম সেটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। ধারণা করা হচ্ছে, ভিডিও ধারণ করতে দেখে হামলাকারীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিপন হোসেন বলেন, “এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “হত্যার উদ্দেশ্যে সংঘটিত এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা পারভেজ ইসলামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট