1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

চরভদ্রাসনে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাসন:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে মুরগির বাচ্চা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ পর্যায়ে ক্ষুদ্র খামার ব্যবস্থার উন্নয়ন এবং প্রান্তিক পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর সুলতানপুর শাখা, ফরিদপুর আরবান এরিয়া, ফরিদপুর-০১ অঞ্চল এবং সাউথ ইস্ট ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেফাতুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং পুষ্টি ও কর্মসংস্থান নিশ্চিত করতে হাঁস-মুরগি পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ প্রান্তিক খামারিদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হাসান। তিনি বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা কার্যক্রম ক্ষুদ্র খামারিদের অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ সময় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের হাতে মুরগির বাচ্চা তুলে দেওয়া হয় এবং সঠিকভাবে লালন-পালন ও রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রান্তিক খামারিদের উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট