1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

চরভদ্রাসনে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, চালক গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বাবলাতলা এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার প্রধান সড়কের বাবলাতলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার চর সর্বান্দিয়া গ্রামের বাসিন্দা জমির পাটাদারের ছেলে মিন্টু পাটাদার (৪১)

স্থানীয় সূত্রে জানা যায়, রেজিস্ট্রেশনবিহীন একটি পুরাতন বালুবাহী ট্রাক উপজেলা সদর থেকে জেলা শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাবলাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিন্টু পাটাদারের মৃত্যু হয়।

খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালক আবির আহাম্মেদ (২০)-কে গ্রেফতার করে। পরে নিহতের মরদেহ চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুরতহাল প্রতিবেদন প্রদান করেন।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান,
“ঘাতক ট্রাকটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা সড়কে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট