1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

চরভদ্রাসনে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে যুবক গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ছিনতাইকারীর হামলায় পারভেজ ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জাকেরের সুরা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ ইসলাম মোটরসাইকেলযোগে চরভদ্রাসন থেকে হাজীগঞ্জের দিকে যাওয়ার পথে জাকেরের সুরা এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত পারভেজ ইসলামের বাবা আবুল কালাম জানান, “আমার ছেলের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট