1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

চরভদ্রাসনে বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন (ফরিদপুর):

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর আলমনগর (মধু শিকদার ডাঙ্গী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কাজী রিপন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর আলমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় কামাল মোল্যার বাড়ির সামনের ইট সলিং রাস্তার ওপর থেকে পালানোর চেষ্টা করলে আমান মোল্যা (৩০) ও জামাল তালুকদার (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে আমান মোল্যার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০ পিস এবং জামাল তালুকদারের লুঙ্গির বাম কোচর থেকে ৫ পিস, মোট ১৫ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এসআই (নিঃ) কাজী রিপন হোসেন বাদী হয়ে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি চরভদ্রাসন থানার মামলা নং-০৭, তারিখ ১১ জুন ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সিডিএমএস যাচাই করে ১ নম্বর আসামি আমান মোল্যার বিরুদ্ধে পূর্বে মাদক ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট