1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতি, ব্যবসায়ী আহত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি –
ফরিদপুরের  চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতি, ব্যবসায়ী আহত। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরঝাউকান্দা ইউনিয়ন সীমান্তে পদ্মা নদীতে এক যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটন মোল্লা (৩২) জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের লিটন মোল্লা ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পৌঁছানোর উদ্দেশ্যে স্পিডবোটে যাচ্ছিলেন। এসময় ফারুক মোল্লার চরের পাশে একটি ডাবল ইঞ্জিনের স্পিডবোটে ডাকাতদল তাকে পেছন থেকে ধাওয়া করে। স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী (৩৯) কাশবনে পালিয়ে যাওয়ায় একমাত্র যাত্রী লিটন ডাকাতদের হাতে পড়েন।
ডাকাতরা লিটনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্পিডবোটের চার লক্ষাধিক টাকার ইঞ্জিনসহ যন্ত্রপাতি নিয়ে যায়। এছাড়া লিটনের বাম হাতেও ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করেন।
চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, “এ ধরনের ঘটনা এলাকায় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়। আমরা স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং পুলিশকে সব ধরনের সহযোগিতা করছি।”
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট