1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

ডেঙ্গু প্রতিরোধে চরভদ্রাসনে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়। এ সময় ইউএনও সুরাইয়া মমতাজ ব্যবসায়ী ও সাধারণ জনগণকে দোকানপাট, বাসাবাড়ি, অফিস-আদালত এবং আশপাশের পরিবেশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধি সবচেয়ে কার্যকর উপায়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়রা এ ধরনের সচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট