1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর জেলা পুলিশের মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ

মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রমে সাফল্য এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, সদরপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”

এদিকে সদরপুর থানার ওসির এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে সদরপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট