1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

চরভদ্রাসনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করেছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামি পরিতোষ মন্ডল (৩০) এবং কবিতা রানী বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

চরভদ্রাসন থানার পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট