1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

চরভদ্রাসনে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে থানায় এজাহার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন তার বাবা। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের নির্মল চন্দ্র কাপালীয়ার মেয়ে সুমিতা কাপালীয়া (১৬) চরভদ্রাসন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগে বলা হয়েছে, বালুচর মারুফনগর গ্রামের সঞ্জয় সরকার (২২) দীর্ঘদিন ধরে সুমিতাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। বিষয়টি সঞ্জয়ের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরবর্তীতে সঞ্জয়ের পরিবারের সদস্যরা সুমিতার বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়িতে গেলে মেয়েটি নাবালিকা হওয়ায় পরিবার সে প্রস্তাবে অসম্মতি জানায়।

অভিযোগে আরও বলা হয়, গত ৯ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটে সুমিতা প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চরভদ্রাসন ইউনিয়নের ডাঙ্গী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আত্মীয়-স্বজনদের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পারিবারিক আলোচনা শেষে চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট