1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
সদরপুরে পদ্মার ভয়াল ভাঙনে বিপর্যস্ত ঢেউখালী, বিলীন ২০ বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি Betandreas ilə Fantaziya Liqalarında Komanda Qurma Sənəti – Betandreas Fantaziya Turnirləri – Provayderlərin Müqayisəsi চরভদ্রাসনে পুলিশের উঠান বৈঠক, অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ সদরপুরে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন বসতভিটা, ফসলি জমি ও সড়ক, আতঙ্কে নদীপাড়ের মানুষ Mostbet Fantaziya Liqalarında Uduş üçün Tənqidi Baxış və Yoxlama Siyahısı – Mostbet Fantaziya Turnirlərində Komanda Seçimi – Nəyə Fikir Verməli? Mostbet – Mostbet-də Kiberidmə Mərclərə Ayıq Yanaşma – Mostbet-də Oyun Seçimi və Vaxt İdarəsi – what to do, what to avoid, and why it matters Glory casino Bonusları ilə Xoş Gəlmisiniz Bonusundan Necə Maksimum Qazanırsınız – Glory casino Xoş Gəlmisiniz Bonusu Nədir və Necə İşləyir Glory casino Platforması – Glory casino Nədir – Bir Platformanın Anatomiyası Betandreas Platformasının Ətraflı İcmalı – Betandreas-da Qeydiyyat – Sadə və Sürətli Başlanğıc 1win platforması tam icmal – Qeydiyyatdan girişə qədər – 1win ilk addımlar

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ইফতি ভাইয়ের চিকিৎসায় দিয়েছে ১৫ হাজার টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ফরিদপুর, সদরপুর: গুরুতর অসুস্থ ইফতি ভাইয়ের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন। সংগঠনটির দেশী ও প্রবাসী সদস্যদের পাঠানো অর্থ থেকে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ইফতি ভাই দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হওয়ায় বিষয়টি জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের নজরে আসে। এরপর দেশী ও প্রবাসী সদস্যদের উদ্যোগে দ্রুত অর্থ সংগ্রহ করে সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটি রক্তদান, অসহায় রোগীর চিকিৎসা সহায়তা, মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্তদান, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ, রমজান মাসে ইফতার বিতরণ এবং ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম বলেন, “জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন শুরুদিন থেকে মানবতার পাশে দাঁড়িয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য শুধুমাত্র অর্থ সাহায্য দেওয়া নয়, সমাজে মানবিকতার চেতনা ছড়িয়ে দেওয়া। ইফতি ভাইয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি বলেন, “দেশী ও প্রবাসী সদস্যদের ভালোবাসা আর আস্থা আমাদের শক্তি। আমরা চেষ্টা করি যেন কোনো অসহায় মানুষ বিনা চিকিৎসায় কষ্ট না পায়। একটি ছোট সাহায্যও পারে একটি পরিবারে আলো ফেরাতে।”

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সালমান বলেন, “ইফতি ভাইয়ের পরিবারের খবর পাওয়ার পর আমরা দ্রুত ফান্ড কালেকশন করে সহায়তা পৌঁছে দিয়েছি। মানবতার এই মিছিলে সবাইকে পাশে চাই।”

সংগঠনের একজন সক্রিয় সদস্য আবুল হাসান বলেন, “আমাদের পাঠানো টাকায় একজন ভাই চিকিৎসা নিতে পারছে, এটা আমাদের জীবনের সার্থকতা। ইফতি ভাই সাহস রাখুন, আমরা আপনার পাশে আছি।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কে এম আকমাল হোসেন, সদস্য আলিফ ইসলাম সবুজ প্রমুখ।

ইফতি ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করে সংগঠনটির পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট