1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

হামের উপসর্গে চরভদ্রাসনে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৃত শিশুদের মধ্যে একজন হলো আরিয়ান খান (১০ মাস)। সে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালীপুর পশ্চিম গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, গত ২১ এপ্রিল ২০২৬ তার মৃত্যু হয়।

অপর শিশুটি হলো রাইফা জান্নাত (৫)। তার পিতা ইমারত মন্ডল এবং মাতা রোজিনা বেগম। গত ২৭ মে ২০২৬ রাইফা জান্নাতের মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুর আগে সে হাম রোগের উপসর্গে ভুগছিল।

এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা হলে হাম প্রতিরোধ করা সম্ভব। কোনো শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলার সচেতন মহল সম্ভাব্য সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

(বিঃদ্রঃ স্বাস্থ্য বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার পর তথ্য হালনাগাদ করা হতে পারে।)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট