1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে তিন বছরের শিশুর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে তুবা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুবা ওই গ্রামের শেখ মিলনের মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল মেজো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সঙ্গে লাগোয়া একটি একচালা ঘরে তুবার দাদা শেখ আবুল (৬৫) তার অটোরিকশা চার্জে দিতেন। শনিবার সকালে নজরুল ইসলামের কলেজপড়ুয়া মেয়ে সুমনা ওই ছাপড়া ঘরের মেঝেতে তুবাকে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি শিশুটিকে কোলে তুলে নেন।

পরে সুমনার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে দ্রুত তুবাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাহমুদ পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তুবার পিঠের তিনটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পোড়া চিহ্ন পাওয়া গেছে।

শিশুটির চাচা শেখ নজরুল ইসলাম জানান, অটোরিকশার চার্জার লাইনের সংস্পর্শে এসে তুবা বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুলকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, ইজিবাইক বা অটোরিকশার চার্জার লাইন থেকেই শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট