1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সদরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি –

ফরিদপুরের সদরপুরে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোস্তফা মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় সদরপুর থানার এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালে ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান বয়াতির শিশু পুত্র রাফসান হত্যা মামলার এক নম্বর চার্জশিটভুক্ত আসামি মোস্তফা মৃধা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ কারণে এতদিন তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় তার নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৬ মে) সকালে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করে সদরপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট