1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

অনুমতি ছাড়াই পশুর হাট, লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি –

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই পশুর হাট বসিয়ে লাখ টাকার খাজনা আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সোমবার (২৫ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজার এলাকায় এ হাট বসানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হান্নান চাকলাদার নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই কোরবানির পশুর হাট পরিচালনা করছেন। হাটে আসা গরু ব্যবসায়ী ও ক্রেতাদের কাছ থেকে মোটা অঙ্কের খাজনা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং সাধারণ ব্যবসায়ীদের অতিরিক্ত খাজনার চাপ বহন করতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গরু ব্যবসায়ী জানান, নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত খাজনা আদায় করায় তাদের ব্যবসায় লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের অনুমোদন ছাড়াই কীভাবে প্রকাশ্যে হাট পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

অভিযোগের বিষয়ে হান্নান চাকলাদারের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, “ওই বাজারে পশুর হাট বসানোর কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট