1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সদরপুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি –

ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে।

শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার সাড়ে সাতরশি পশুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।

অভিযানকালে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে হাটের ইজারাদার মো. হায়দার মল্লিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে সরকার নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন বলেন, “কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায় বরদাশত করা হবে না। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। নির্ধারিত হারের বেশি টাকা দাবি করা হলে ক্রেতা-বিক্রেতাদের দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”

ঘটনার পর হাটে উপস্থিত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের এমন অভিযানের প্রশংসা দেখা গেছে। স্থানীয়দের মতে, নিয়মিত তদারকি থাকলে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় ও অন্যান্য অনিয়ম অনেকাংশে কমে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট