1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

চরভদ্রাসনে পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজন গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শনিবার রাতভর অভিযান পরিচালনা করেন এসআই রফিকুজ্জামান ও এসআই কাজী রিপন হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থেকে ব্যাপারীর দোকানগামী সড়কের বাচ্চু শিকদারের চায়ের দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আশিকুর রহমান তাজ (২৪) নামের এক যুবককে ১০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। জব্দকৃত হেরোইনের পরিমাণ ০.৮৪ গ্রাম। তিনি শেখ আতিয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

একই রাতে পৃথক আরেক অভিযানে এমপি ডাঙ্গী ঘাটসংলগ্ন এলাকা থেকে ৮ পুরিয়া হেরোইনসহ সাকিব শেখ (২৩) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ০.৪৬ গ্রাম। সাকিব ফরিদপুর শহরের কমলাপুর রেললাইনসংলগ্ন এলাকার মঞ্জু শেখের ছেলে। তাঁর বিরুদ্ধেও মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে চরভদ্রাসন বাজার জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে রমজান সরদার (২৬) ও সিরাজ মণ্ডলকে (৪২) ৪৫ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। রমজান সরদার আনোয়ার সরদারের ছেলে এবং সিরাজ মণ্ডল শাহজাহান মণ্ডলের ছেলে। তাঁদের বাড়ি উপজেলার লোহারটেক গ্রামে। এ ঘটনায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, রাতভর বিশেষ অভিযানে হেরোইনসহ দুজন ও গাঁজাসহ দুজনকে আটক করে মোট চারজনের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে।

চরভদ্রাসন থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স অবস্থানে রয়েছি। প্রতিদিনই আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। চরভদ্রাসনকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট