1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুরান জেলখানার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলতাফ হোসেন ওরফে আদু (৪০) মৃত হাকিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলের পরিত্যক্ত দালানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশী গৃহবধূরা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার এসআই এনামুল হক ও এসআই গোলাম হোসেন খান। এদিন দুপুরে চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে শিশুটির মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করে আসছিল।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট