1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব যায়েদ হোছাইনকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) জনাব যায়েদ হোছাইনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সন্ধ্যায় অফিসার ক্লাব, চরভদ্রাসন, ফরিদপুরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার ক্লাব, চরভদ্রাসন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে জনাব যায়েদ হোছাইনের কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা করেছেন এবং চরভদ্রাসনের ভূমি প্রশাসনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে জনাব যায়েদ হোছাইন চরভদ্রাসনের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “চরভদ্রাসনের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা আমি সবসময় স্মরণ রাখব।”

পরে অতিথিবৃন্দ তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট