1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

চরভদ্রাসনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি –

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, চরভদ্রাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার জনাব সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার মো. মাকুদুর রহমান।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিতদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শামসুদ্দিন আহমেদ। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মো. লোকমান হোসেন খান।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট