1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা খান জাহান আলী, উপজেলা তথ্য আপা মনিকা বসু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধ্ াফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, উপজেলা জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক কাউছার খান ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। বক্তারা তরুণ প্রজন্মের মধ্যে বুদ্ধিজীবী গড়ে তোলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট