1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সদরপুরে চুরির দায়ে ২ যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে
সাজ্জাদ হোসেন সাজু,
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ীর পুরনো ইমারতে রড চুরির দায়ে ২ যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। আটককৃত যুবকেরা হলো উপজেলার বাইশরশি গ্রামের লোকমান মাতুব্বরের পুত্র হাচান মাতুব্বর (৩০) এবং একই গ্রামের জলিল বিশ্বাসের পুত্র মন্টু বিশ্বাস (৩২)।
বুধবার ( ১২ নভেম্বর) বিকেল ৪টায় সদরপুর উপজেলা ভূমি অফিস সংলগ্ন ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার বিকেলে উক্ত যুবকদ্বয় চুরির নিমিত্তে বাইশরশি জমিদার বাড়ির পুরনো ইমারতের রড খুলে। পাশেই ভূমি অফিসের  কর্তব্যরত কর্মচারী ও স্থানীয়রা দেখে ফেলে এবং তাদের (যুবকদ্বয়) আটক করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত সাজা প্রদান করে আটককৃতদের পুলিশে সোপর্দ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট