1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের ৬ষ্ঠ ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত, ৪০০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মানবিক সংগঠন জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন-এর উদ্যোগে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীপুর ফুরকানিয়া মাদ্রাসায় ৬ষ্ঠ বারের মতো ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পিংয়ে প্রায় ৪০০ জন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে শিক্ষার্থীরা যেন নিজেদের রক্তের গ্রুপ সহজেই জানতে পারে—এই লক্ষ্যকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ফারদিন সানি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের কোনো মানুষ যেন রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীকে হারাতে না হয় এবং কোনো মা-বোনের সিজার রক্তের সংকটে আটকে না যায়। আজকের এই ৪০০ জন শিক্ষার্থীই আগামী দিনের রক্তযোদ্ধা হিসেবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরদার। তিনি বলেন, “তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এ ধরনের কার্যক্রম একটি সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলবে। ভবিষ্যতেও আমি এ সংগঠনের পাশে থাকব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লতিফ মোল্ল্যা। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে এ ধরনের ব্লাড ক্যাম্পিং অত্যন্ত প্রয়োজনীয়। জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান বলেন, “এই ক্যাম্পিং সফল করতে আমাদের সকল স্বেচ্ছাসেবক ভাই-বোন অক্লান্ত পরিশ্রম করেছেন। ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের ব্লাড ক্যাম্পিং আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

অর্থ বিষয়ক সম্পাদক শাহরিয়ার মাহিন বলেন, “সকল সদস্যের আর্থিক সহযোগিতা এবং স্বেচ্ছাসেবকদের ত্যাগের কারণেই আজকের আয়োজন সফল হয়েছে। এজন্য সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সামিয়া শেখ মিম, প্রচার সম্পাদক তুষার শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম আকমাল হোসেন, ব্লাড ও ডোনার বিষয়ক সম্পাদক জুনায়েদ ইসলাম, কার্যকরী সদস্য এস এম সালমান, জুবায়ের আর নুর এবং আবুল হাসান।

আয়োজকরা জানান, “মানবতার টানে, ভয় নেই রক্তদানে”—এই স্লোগানকে ধারণ করে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ভবিষ্যতেও রক্তদান সচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং বিভিন্ন মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট