1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

চরভদ্রাসনে ড্রাইভিং লাইসেন্স ও কাতারের আকামা হারিয়ে সাধারণ ডায়েরি

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ড্রাইভিং লাইসেন্স ও কাতার দেশের আকামা (রেসিডেন্স পারমিট) হারিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শেখ কাউসার নামে এক ব্যক্তি।

চরভদ্রাসন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, শেখ কাউসার (৪১), পিতা- শেখ আইয়ুব, গ্রামের বাড়ি চর কল্যাণপুর, ইউনিয়ন- চর ঝাউকান্দা, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর। গত ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চরভদ্রাসন থেকে সদরপুরগামী পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স এবং কাতার দেশের আকামা হারিয়ে যায়। পরবর্তীতে তিনি সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তা উদ্ধার করতে পারেননি।

এ ঘটনায় ভবিষ্যতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে তিনি চরভদ্রাসন থানায় একটি সাধারণ ডায়েরি করার আবেদন করেন। যার জিডি নম্বর- ৮৬৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর- 95DQ4U। জিডিটি ২৪ জুলাই ২০২৬ তারিখে থানায় নথিভুক্ত করা হয়।

চরভদ্রাসন থানার ডিউটি অফিসার কাজী সাইফুদ্দিন জিডিটি গ্রহণ করেন। পরবর্তীতে অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্রের অপব্যবহার রোধ এবং ভবিষ্যতে প্রয়োজনীয় প্রমাণ হিসেবে সাধারণ ডায়েরি করা একটি গুরুত্বপূর্ণ আইনগত পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট