1. info@news9bdplus.com : News 9 BD : News 9 BD
  2. info@www.news9plusbd.com : NEWS 9 PLUS BD :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের বর্ষপূর্তী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

সাব্বির হোসেনঃ
জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ৩য় বর্ষপূর্তী অনুষ্ঠান উদযাপন করা হয়। ৫ জুন ২০২৬ ইং রোজঃ শুক্রবার সাফল্যের ৩য় বছর ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়,এবং বর্ষপূর্তী অনুষ্ঠান উপলক্ষে অত্র সেন্টারের সম্মানিত সহকারী পরিচালক জনাব ফারুক আহমেদ কচি সহ ৬ জনকে কয়েক বছর মাদকমুক্ত থাকায় তাদেরকে ক্রেস প্রধান করা হয়। ক্রেস পেয়েছেন অত্র
সেন্টারের সম্মানিত সহকারী পরিচালক জনাব মোঃ ফারুক আহমেদ কচি, মোঃ দ্বীন ইসলাম, মোঃ উজ্জ্বল,মোঃ তারেক,মোঃ খোকন ও মোঃ ফায়সাল সালাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের সহকারী পরিচালক জনাব ফারুক আহমেদ কচি ও জনাব অর্নব আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জে আর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রোগ্রাম অফিসার সাইফুর রহমান  সুমন,সিনিয়র রিকোভারী জহিরুল ইসলাম, কামাল হোসেন, শামীম হোসেন সহ আরো অনেক রিকোভারী। আরো উপস্থিত ছিলেন সেন্টারের সম্মানিত ঈমাম সাহেব জনাব মাওলানা আমিরুল ইসলাম,স্টাফ ও ভলেন্টিয়াররা।
অনুষ্ঠানে অতিথি’রা বক্তব্যে বলেন প্রতিটি পরিবারে সন্তানের সঠিক বেড়ে ওঠার জন্য প্রয়োজন সুন্দর পারিবারিক পরিবেশ ও নৈতিক শিক্ষা। আমাদের বুঝতে হবে, মাদক কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সব সমস্যার মূল। সিগারেট বা ছোটখাটো নেশার মাধ্যমেই সাধারণত মাদকের হাতেখড়ি হয়। তাই সময় থাকতেই আমাদের সচেতন হতে হবে এবং সন্তানদের সুপথে রাখতে খেলাধুলা ও গঠনমূলক কাজে উৎসাহ দিতে হবে।আসুন, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি—মাদককে ঘৃণা করব, মাদক থেকে দূরে থাকব এবং নিজেদের পরিবার ও সমাজকে মাদকমুক্ত রাখব। আমাদের সম্মিলিত পদক্ষেপই পারে একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট